শনিবার, ৮ আগস্ট ২০২৬

যে কোনো উপায়ে চট্টগ্রামের ভাষাকে ধরে রাখতে হবে: ভূমিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, মেজ্জান আর হালা বুনা হাই হাই আরা চাটগাঁইয়া অল শেষ। আমাদের হার্টের রোগী বেড়ে যাচ্ছে। হার্টের জন্য সব চেয়ে মারাত্মক সয়াবিন তেল। আমাদের লাইফস্টাইল পাল্টাতে জাইতুনের তেল সব চেয়ে ভালো। যাকে আমরা অলিভ অয়েল বলি।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শিশুদের হৃদরোগ বিষয়ক সেমিনার ও চিকিৎসাসেবা প্যাকেজ উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আমি চাই চাটগাঁইয়া ভাষা হারিয়ে না যাক। তাই আমি প্রায় অনুষ্ঠানে কম হলেও চট্টগ্রামের ভাষায় কথা বলি।

যে কোনো উপায়ে চট্টগ্রামের ভাষাকে আমাদের ধরে রাখতে হবে। চাটগাঁইয়া ভাষাকে চর্চা করুন। এটি আমার অনুরোধ।

তিনি আরও বলেন, বাবা মারা গেছে হার্টের রোগে, তিনদিন পর গরু জবাই করে মেজবানের আয়োজন করা হচ্ছে। এ টাকা আপনারা হার্ট ফাউন্ডেশনে দিয়ে দেন।

হার্ট ফাউন্ডেশন আপনারা করেন। আমি মন্ত্রী হিসেবে যা যা করার দরকার আমি তাই করবো। আমি চাই চট্টগ্রাম সবদিক থেকে এগিয়ে যাক। চট্টগ্রাম আমার শহর, আমি এ শহরকে সম্মান করি। ঢাকার জন্য আমি মেহমান। চট্টগ্রাম আমার শহর। আমি সময় পেলেই চট্টগ্রাম ছুটে আসি। চট্টগ্রামে নিঃশ্বাস নিতে না পারলে আমার কেমন জানি লাগে।

আমরা কিভাবে গরুর খাওয়া শিখলাম এটা আমি জানি না। মা বাবা মারা গেলে গরু জবাই করতেই হবে। কিন্তু কেন? লাইফস্টাইল পাল্টাতে হবে। খাদ্য অভ্যাস পাল্টাতে হবে। শরীর সুস্থ রাখার জন্য ৪৫ মিনিট দৌড়াদৌড়ি করলাম। এর পর ৪৫ মিনিট পেট ভরে খেলাম। কিভাবে ওজন কেমবে? সবার আগে আমাদের জনসচেতনতা খুব জরুরি।

সভাপতির বক্তব্যে এম এ সালাম বলেন, আমাদের যাত্রা মাত্র চার মাস। আমরা আউটডোর কার্যক্রম শুরু করছি। আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা এ হার্ট ফাউন্ডেশনকে অরেক দূর নিয়ে যাবো। কালকে ফ্রি চিকিৎসা সেবা দিবে হার্ট ফাউন্ডেশন। এ দিনটি আমরা প্রতিবছর উদযাপন করবো।

কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত এ রোগীগুলোকে আমরা চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতা তৈরি করবো। স্বল্পমূল্যে হার্টের চিকিৎসা দিবে হার্ট ফাউন্ডেশন। ১২০ জন যুবক চট্টগ্রাম বোর্ড ক্লাব থেকে ১৬ কিলোমিটার সাইকেল চালিয়ে হার্টের বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড নিয়ে সার্কিট হাউসে এসেছেন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, স্বল্পমূল্যে ভালো সেবা দিবে হার্ট ফাউন্ডেশন। জঙ্গল সলিমপুরে জায়গা দিতে পারবো। ইতোমধ্যেই আমরা এটি পরিদর্শন করেছি। আশা করি চট্টগ্রামে ভালো কিছু করবে এ হার্ট ফাউন্ডেশন।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও জনসংযোগ সম্পাদক এস এম আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এতে চিকিৎসাসেবা প্যাকেজ উপস্থাপন করেন মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...