বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রোজায় প্রয়োজন অনুযায়ী পণ্য ক্রয় করুন: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

রোজায় প্রয়োজন অনুযায়ী পণ্য কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১৪ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, অনেকে ভাবেন সামনে রমজান মাস, তার আগেই এক মাসের জন্য সবকিছু কিনে নিতে হবে। এ রকম হলে তো সাপ্লাইটা ঠিকমতো থাকে না।

কারণ, সাপ্লাই একটা নিয়মের মধ্যে চলে। প্রতিদিন, প্রতি সপ্তাহে একটা নিয়মের মধ্যে সাপ্লাই চলে। ক্রেতারা যেন এ বিষয়ে একটু কম্প্রোমাইজ করেন। যার যতটুকু লাগবে, তিনি ততটুকু নিলেই হয়।

সাংবাদিকদের তিনি বলেন, আমাদের সাপ্লাই ঠিকঠাক আছে। রমজান মাস উপলক্ষে কেউ কোথাও মজুত করছে কি না, এ বিষয়টি আপনারা দেখবেন। এ বিষয়ে আপনাদের সহযোগিতা চাই।

পুলিশসহ সবকিছুই আমাদের সঙ্গে আছে। তারপরও সবচেয়ে বেশি সচেতন আপনারা। আপনাদের একটা নিউজ পেলে আমাদের পক্ষে কাজ করতে বেশি সহজ হয়। সে বিষয়ে আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা দরকার।

দামবৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দামবৃদ্ধির জন্য এককভাবে কাউকে দায়ী করা যাবে না। আমাদের মানসিকতা পরিবর্তন হওয়া দরকার। রোজার মাসে সবার সংযমী হওয়া উচিত। যখন পণ্যের দাম বাড়ে তখন হু হু করে বাড়ে। কিন্তু কমতে সময় লাগে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...