বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মায়ের মতো ভাষাকেও ভালোবাসতে হবে: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা দেশ মাকে যেমন ভালোবাসি, তেমনি ভাষাকেও ভালোবাসতে হবে। বাংলা ভালোভাবে শিখতে এবং ব্যবহার করতে হবে। ভাষার বিকৃতি যেন আমরা না করি। কমপক্ষে হলেও আরেকটি ভাষা শিখি।

ইংরেজি ভাষা সারা বিশ্বে চলে, সেই ভাষা অন্তত শিখবো। আর কেউ যদি তৃতীয় ও চতুর্থ ভাষা শিখ, তাহলে তো কথাই নেই, সারা পৃথিবীর দরজা তোমার জন্য খোলা।

মঙ্গলবার বেলা ১২টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন অলিম্পিয়াড ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ভাষার পাশাপাশি তোমাদের আইসিটিও শিখতে হবে।

আইসিটিও কিন্তু এখন স্বাক্ষরতার অংশ। এক সময় আমরা শিখতাম ক, খ, এ, বি, সি এবং এক দুই তিন। কিন্তু এখন আইসিটির বর্ণমালা শিখতে হচ্ছে। পাশাপাশি তোমাদের বিজ্ঞান প্রযুক্তি এবং সুক্ষ্ম জ্ঞানের অধিকারী হতে হবে।

দীপু মনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। আজকে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বল্পন্নোয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছি। ডিজিটাল বাংলাদেশ হয়েছি। আগামী দিনে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ হবে। তার জন্য স্মার্ট নাগরিক লাগবে, আর সেই স্মার্ট নাগরিক হবে তোমরা।

তার জন্য তোমাদের সে গুণাবলী অর্জন করতে হবে।
মন্ত্রী ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করি তোমরা ছেলেরা নিজেদের এমনভাবে গড়ে তুলবে, তোমরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে। তুমি যেমন মানুষ, একজন নারীও সমান মানুষ। কাজেই তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

আমরা যেন না শুনি এখানে ইভটিজিং করে, মেয়েদের যৌন হয়রানি করে। যে পুরুষ ভালো এবং সত্যিকারের পুরুষ কোন নারীকে খাট করে না। সে নারীকে তার সমকক্ষভাবে এবং শ্রদ্ধা করে। আর যে পুরুষ কোন নারীকে যৌন হয়রানি করে, সে পুরুষ আসলে কাপুরুষ।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, হাজীগঞ্জ পাইলট সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।

বিশিষ্ট ছড়াকার ও চিকিৎসক পীযুষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক অলিম্পিয়াডের সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আল-আমিন ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রওজাতুল রোম্মান।

স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

২০২২ সালের অক্টোবর মাসে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ৩০ হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণ চাঁদপুরের ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যায়ে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে সনদপত্র, সম্মাননা স্মারক, উপহার ও এককালীন বৃত্তির নগদ অর্থ তুলেদেন শিক্ষামন্ত্রীসহ অন্য অতিথিরা।

সবশেষে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...