বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রমজানে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য পাবে ৫ কোটি মানুষ: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডলারের কারণে দ্রব্যমূল্যের দাম যে বেড়েছে সেটি একটি কারণ বটে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেটি সারা পৃথিবীতে বেড়েছে।

এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল এবং রজমান মাস উপলক্ষে খেজুর ও ছোলা-বুট দিচ্ছেন সাশ্রয়ী দামে।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইনস অডিটরিয়ামে সেবা প্রকল্প উদ্বোধনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, একটি বিষয় আপনাদের বলতে হবে-সেটা হচ্ছে রমজান মাস আসার আগেই সবাই যেন হুমড়ি খেয়ে না পড়ে একসঙ্গে কেনার জন্য। কারণ, পণ্য সরবারের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করে সবকিছু একবারে কিনে জমিয়ে রখাবে, তাহলে একটি চাপ পড়ে যায়। আমাদের সবকিছু পর্যাপ্ত মজুত আছে, দাম বাড়ার কোনো কারণ নেই।

বাজার মনিটরিং সম্পর্কে মন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের লোকজন নিয়ে বাজার মনিটরিং করছেন এবং করবেন। তাদের কাজে সহযোগিতার জন্য কমিশনার, জেলা প্রশাসকদের অনুমতি দেওয়া আছে এবং র‌্যাব-পুলিশও সহযোগিতা করবে। যেখানে কেউ খাদ্য দ্রব্য মজুত করার চেষ্টা করবে, সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় মন্ত্রী কয়েকজন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ এবং পুলিশ লাইনসে গাছের চারা রোপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর সভানেত্রী ডা. আপসান শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অন্য পুলিশ কর্মকর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...