বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বাংলাদেশের রাজনীতিতে বিএনপি মূলত পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়: ইনু

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি তারেক রহমানের কারাবন্দি দিবস পালন করে আবারও প্রমাণ করল তারা অপরাধীদের পক্ষে। বিএনপি-জামায়াত, রাজাকার ও জঙ্গিগোষ্ঠীর রক্ষার দল।

তারা মূলত পাকিস্তানের প্রক্সি খেলোয়াড় হিসেবে বাংলাদেশের রাজনীতিতে বিচরণ করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় ইনু বলেন, সংবিধান কাটছাঁট করেছে জেনারেল জিয়া ও সামরিক শাসকরা। মুক্তিযুদ্ধের মিমাংসিত বিষয়ের আলোকে শেখ হাসিনা ও আমরা সংবিধানকে মেরামত করছি।

তিনি আরও বলেন, ৭১ সালে অগ্নিঝরা মার্চে পাকিস্তানিদের যে আচরণ ছিল এখন ২০২৩ সালে এসে বিএনপি সেই একই আচরণ করছে।

বিএনপি মুখে নির্বাচন আর গণতন্ত্র নিয়ে কথা বললেও তাদের মূল এজেন্ডা হলো ৭১ এর মিমাংসিত বিষয়গুলো বানচাল করা। তাই তারা অগ্নিঝরা মার্চকে স্মরণ করে না, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে না, সংবিধানের চার নীতি না মেনে তা উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ সময় মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ সংশ্লিষ্টরা ও স্থানীয় জাসদ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে...

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

আরও পড়ুন

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার ও জোটপুকুর...