শনিবার, ৮ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে কৃষকের মৃতদেহ উদ্ধার

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

উপজেলার বাস স্টেশন গরুবাজারস্থ অরবিট স্কুলের পার্শ্ববর্তী জমি থেকে রবিবার দুপুর ৩ টার দিকে এ লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহ ঈদগাঁও মেহেরঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মীর আহমদের (৭৮) বলে জানিয়েছেন ওসি গোলাম কবির।

নিহতের ছেলে মোহাম্মদ জাকারিয়া জানান, তার বাবা দুপুর ১২ টার দিকে তাদের গরুর জন্য ঘাস কাটতে যায় জমিতে। বিকাল তিনটার দিকে জানতে পারে তার বাবা মৃত্যু বরণ করেছেন৷ তিনি মৃগী রোগী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মীর আহমদ জমিতে থেকে ঘাস কাটার সময় হঠাৎ মাঠিতে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ঈদগাঁও থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...