সোমবার, ১০ আগস্ট ২০২৬

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে মালবাহী একটি ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত মোহাম্মদ নায়েল (৫) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় আটদিন পর মৃত্যু হয়েছে।

রোববার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নায়েল উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের আব্দুল কাদের চৌধুরীর বাড়ীর মোহাম্মদ নাঈমুল হকের পুত্র।

জানা যায়, গত ২৫শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল যোগে পিতার সাথে নানুর বাড়িতে যাওয়ার সময় চারিয়া এলাকায় পৌঁছলে একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নাঈমুল হক ও তার পাঁচ বছর বয়সী নায়েল গুরুতর আহত হয়। পরে দুর্ঘটনা কবলিত ট্রাকটির চালক ও উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নায়েলের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করলে ও উন্নত চিকিৎসার জন্য নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করেন পরিবারের লোকজন। দীর্ঘ আট দিন পর রবিবার বিকালে নায়েলের মৃত্যু হয়।

এ বিষয় জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি আবিল মোহমুদ বলেন, ঘটনা বেশ কয়েকদিন আগের, তখন আমরা কোন খবর পায়নি। বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, এক সপ্তাহ আগে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুটি আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এত ছোট শিশুর মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। বাদে মাগরিব নিজ বাড়িতে তার দাফনকাজ সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...