বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে প্রজেক্ট পরিদর্শনে  মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

মার্কিন দূতাবাসের অর্থায়নে ও ইউএনডিপির তত্ত্বাবধানে চলমান কয়েকটি প্রজেক্ট পরিদর্শনে রাঙামাটির  কাপ্তাইয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। 

রবিবার (৫ মার্চ) সকালে সফরের অংশ হিসেবে তিনি কাপ্তাই রেঞ্জের আওতাধীন ব্যঙছড়ি বনফুল রেস্ট হাউসে আসলে তাঁকে রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান অভ্যর্থনা জানান।

এসময় চট্টগ্রাম বন সংরক্ষক বিপুল চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা সালেহ মোঃ শোয়েব খান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে সহ মার্কিন রাষ্ট্রদূত এর সাথে আগত ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

পরে প্রজেক্ট এর কার্যক্রমের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্থানীয় ডিভিশনাল ফরেস্ট অফিসার, রেঞ্জ ও বিট কর্মকর্তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মতবিনিময় করেন। এছাড়া বনফুল রেস্ট হাউজের সামনে মার্কিন রাষ্ট্রদূত একটি বকুল ফুলের চারা রোপণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...