চট্টগ্রামে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে তিন দিনব্যাপী পোশাক প্রদর্শনী ও লাইফস্টাইলের বড় আয়োজন আর্ট অ্যান্ড বিউটি ঈদ এক্সট্রাভ্যা গেনজা-২০২৩।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র্যাংকস এফসি প্রপার্টিজ ও সিইএম গ্রুপের পরিচালক এবং রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর।
আরও উপস্থিত ছিলেন ঈদ এক্সট্রাভ্যাগেনজার আয়োজক লামোর ইভেন্টের ম্যানেজিং পার্টনার সাদ শাহরিয়ার, সাইফ শোয়েব, মেকাপ-শেকাপ গ্রুপের ফাউন্ডার অ্যান্ড এডমিন রাহিলা সুলতানা জুহি ও রিফাত ক্রিয়েশনের কর্ণধার রিফাত সুলতানা।
লামোর ইভেন্টের উদ্যোক্তা সাদ শাহরিয়ার জানান, ঈদকে সামনে রেখে অর্ধশতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনে টাইটেল স্পন্সর আর্ট অ্যান্ড বিউটি বাই আলিফা নুর। পাওয়ার্ড বাই বেল্লেজাস ইংক।
এক্সট্রাভ্যাগেনজায় অর্ধশতাধিক স্টলে বিক্রয় ও প্রদর্শনীতে অংশ নিয়েছেন নারী উদ্যোক্তারা। এতে দেশি-বিদেশি পোশাক প্রদর্শনী, জুয়েলারি, কসমেটিকসসহ লাইফস্টাইলের ভিন্ন ভিন্ন সব আয়োজন রয়েছে।
উন্মুক্ত এ প্রদর্শনীতে প্রতিদিন ফ্রি মেহেদি উৎসব, লামোর স্টাইল ফটোবুথ, বেস্ট সেলার অ্যাওয়ার্ড, বেস্ট লুক্রেটিভ স্টল অ্যাওয়ার্ড, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার এবং র্যাফেল ড্রসহ নানা আকর্ষণ রাখা হয়েছে ক্রেতা-দর্শনার্থীদের জন্য।
