বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি এবং আলোচনা সভা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায়   র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”তে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই বছরের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য ছিল ” ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে”।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।

কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন ও  মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার।

এছাড়া  ভোটার দিবসের আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ সামসুল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ও কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্ত।

আলোচনায় বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের ভোটার হওয়া যতটা প্রয়োজন তার চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে সঠিক তথ্য প্রদান করা। এবং ভোটার হওয়ার সময় সঠিক তথ্য প্রদান করা প্রতিটা ব্যাক্তির নৈতিক দায়িত্ব। এছাড়া বর্তমানে প্রতিটি ভোটারকে যে স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে, তা অত্যন্ত আধুনিক মানের। যার ফলে এর সুফল প্রতিটি ভোটার পাচ্ছে।

এদিকে আলোচনা সভা শেষে ৬ জন নতুন  ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র ও পুরাতন ৬ জন ভোটারদের মাঝে  স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

প্রসঙ্গত, কাপ্তাই নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী কাপ্তাইয়ের ৫টি ইউনিয়নে সর্বমোট ৪৯ হাজার ৬৫ জন ভোটার তালিকাভুক্ত হয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৫ হাজার ৮শ ৬৯ জন এবং মহিলা ভোটার রয়েছে ২৩ হাজার ১শত ৯৬ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...