বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শুরু হলো কেপিএম কয়লার ডিপু হরি মন্দিরে ১০ দিনব্যাপী সুর্বণ জয়ন্তী উৎসব

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

ঐতিহ্যবাহী রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর কয়লার ডিপু হরি মন্দিরের আয়োজনে ৫০ তম সুবর্ণ জয়ন্তী উৎসব ও শ্রী শ্রী হরি বিগ্রহ প্রতিষ্ঠার  ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী নানা মাঙ্গলিক কর্মসূচী মধ্য দিয়ে শুরু হয়েছে।

বুধবার (১ মার্চ) হতে মন্দির প্রাঙ্গনে শুরু হয় ।

সুর্বণ জয়ন্তী উৎসবকে ঘিরে মন্দির সহ এর আশেপাশে এলাকায় বৈদিক যুগের নানা দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা এবং বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। উৎসবকে ঘিরে হাজারো ভক্তের আনাগোনায় মুখরিত হয়ে ওঠেছে উৎসবস্থল।

এদিকে এদিন সন্ধ্যা সাড়ে ৫ টায়  খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বক্তব্যে বলেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায়। সকল ধর্মই মানুষকে হিংসা নিন্দা ভুলে মানবিক মানুষ হতে শিক্ষা দেয়।

তিনি আরোও বলেন, কেপিএম কয়লার ডিপু হরিমন্দির এর ৫০ বছর পূর্তি উৎসব অত্যন্ত আনন্দের এবং গর্বের। বর্তমান সরকারের সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় মঠ ও মন্দিরের উন্নয়নে ব্যাপক কর্মকান্ড সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতায় কেপিএম মন্দিরেও উন্নয়ন কর্মকান্ড হয়েছে এবং আগামীতেও চলমান থাকবে। এর আগে তিনি মন্দিরের সাধু নিবাস এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কেপিএম এর প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সাব্বির আহমেদ  এএসসি, কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনিসুজ্জামান, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী  ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মিলন, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগা, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, উপজেলা জন্মাষ্টমী উদযাপন   পরিষদের সভাপতি সুবর্ণ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক ও সুর্বণ জয়ন্তী উৎসব কমিটির আহবায়ক রতন কুমার মল্লিক।

এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় সমবেত যন্ত্র সংগীত ” মঙ্গল দ্বীপ জ্বেলে” পরিবেশিত হয়। এতে ৫০ জন যন্ত্র শিল্পী অংশ নেন।

এদিকে আলোচনা সভা শেষে রাতে ধর্মীয় ভাগবতীয় আলোচনা সভায় ধর্মীয় রসামৃত পরিবেশন করেন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রম এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...