রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি-জামাত শেখ হাসিনার সাথে রাজনীতিতে না পেরে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে: আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন বলেছেন, প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের আনাচে-কানাচে অভূতপূর্ব উন্নয়ন কাজ করে যাচ্ছেন। দেশ এখন সর্বক্ষেত্রে উন্নয়নের উচ্চ শিখরে।

শেখ হাসিনার সরকারের আমলে দেশে ৪ লক্ষ ২০ হাজার মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং সাড়ে ৪ লক্ষ কি:মি: রাস্তা পাকা করা হয়েছে। নানা ষড়যন্ত্র ও বাঁধা উপেক্ষা করে পদ্মাসেতু নির্মাণ করেছেন শেখ হাসিনা।

এ ছাড়াও মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, বিদ্যুৎ উৎপাদন, ৯ লক্ষ ভূমিহীন মানুষকে ঘর নির্মাণ করে দিয়ে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সাতকানিয়ার স্থানীয় বারদোনা গ্রামে টঙ্কাবতী খালের উপর সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রীসেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দুই মেয়াদে ১০ বছর ক্ষমতায় থাকলেও দেশে দৃশ্যমান কোন উন্নয়ন করতে পারেনি, উপরন্তু ৫ বার দেশকে দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল।

তাই বিএনপি জামাত এখন শেখ হাসিনার সাথে রাজনীতিতে না পেরে এখন মিথ্যাচার করে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধক লোহাগাড়ার স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী বলেন, এখানকার জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ মাওলানা শামসুল ইসলাম টিআর-কাবিখার নাম দিয়ে অস্ত্র কিনেছে।

আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কথা বলে কোটি কোটি টাকা লোপাট করেছে। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের টাকা আত্মসাৎ করে মালেশিয়ায় পাচার করেছে। ইসলামি বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা লোপাট করে দাড়ি পাল্লায় ভোট কিনে এমপি হয়েছে। তারা ইসলামের নামে কলঙ্ক। এদেরকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না।

তিনি আরও বলেন, আগামীতে জামায়াত- শিবির যদি কোন কারণে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করবে। শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিপুলভোটে নৌকাকে বিজয়ী করার আহবান জানান এমপি নদভী।

সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রী সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম. ইদ্রিচের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এডভোকেট সাইফুদ্দিন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাষ্টার ফোরক আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তোফাজ্জল হোসাইন চৌধুরী তুহিন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন চৌধুরী শুভ প্রমুখ।

সেতু বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের তত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী মো : হাছান আলী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম ও এরফানুল করিম চৌধুরী ছাড়াও সাতকানিয়া-লোহাগাড়া দুই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত সাতকানিয়া উপজেলা সদরের বারদোনা ও লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জলিল নগর সীমানায় টংকাবতী খালের উপর এ মৈত্রীসেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। ৬৬ ফুট দৈর্ঘ্য এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ কোটি টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...