সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মিথ্যা ও হত্যার রাজনীতিই বিএনপির আদর্শ: আইনমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

‘বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা আর হত্যার রাজনীতি, ক্ষমতায় আসার পর থেকেই দলটি হত্যার রাজনীতি শুরু করেছে’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকায় সফরে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আনিসুল হক বলেন, হত্যার রাজনীতির পর মিথ্যা কথার রাজনীতিই হলো বিএনপি রাজনৈতিক আদর্শ। ঠিক তারই ধারাবাহিকতায় ২০০১ সালে যখন একটা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে তখন বিএনপি প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে।

বিএনপির কেবল থেকে আওয়ামী লীগের নেতাকর্মী, ভাই-বোন এমনকি পরিবার কাউকে তারা বাদ দেয়নি। ২০০৪ সালের ঘটনাকে স্মরণ করে দিয়ে আইনমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বিএনপি ১৯ বার চেষ্টা চালিয়েছে।

আল্লার রহমতে প্রতিবারই শেখ হাসিনা হত্যার হাত থেকে বেঁচে যান। আইনমন্ত্রী জনগণের ওপর প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারা দেখেছেন ২০০৬ সালের প্রহসন, ওই সময়ে যা করেছে বিএনপির আদর্শের মধ্যেই তা লেখা আছে এবং তারা তাই করেছে।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়নই দেখে নাই রাজনৈতিক শান্তিও দেখেছেন। আমরা ওই শান্তির রাজনীতি অব্যাহত রাখতে চাই। আমরা জনগণের কাছে জনগণের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি, ইনশাআল্লাহ ২০২৪ সালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা আবারও প্রমাণ করব।

এ সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে আইনমন্ত্রী আনিসুল হক বিভিন্ন কর্মশালায় অংশ নিতে তার সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...