বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে পাহাড়ি এলাকাগুলো

রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতি আন্তরিক বলেই পাহাড়ের দুর্গম এলাকাগুলো শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বন্দুকভাঙ্গায় রাঙ্গা বিজগ যুব ক্লাবের ভিত্তি প্রস্থর স্থাপন ও মুবাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে রাঙ্গামাটি জেলায় উন্নয়নের ক্ষেত্রে বেশি আন্তরিকতা রয়েছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে বিদ্যুতায়নের জন্য ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হলে বিদ্যুৎ বিহীন এলাকাগুলোকে বিদ্যুৎতের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান অমর চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন, উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, সদস্য বিপুল ত্রিপুরা, প্রাক্তন মৎস্য কর্মকর্তা চন্দ্র কুমার চাকমা প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...