সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মাতৃভাষা পদক পেলেন তিন ব্যক্তিসহ এক প্রতিষ্ঠান

চট্টগ্রাম নিউজ ডটকম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মনোনীত তিন ব্যক্তিসহ এক প্রতিষ্ঠানকে মাতৃভাষা পদক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়।

এবার এ পদক গ্রহণ পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান, পদার্থবিদ্যার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক (কলেজের) ও গবেষক রনজিত সিংহ, ভারতের মাহেন্দ্র কুমার, পদকের জন্য মনোনীত প্রতিষ্ঠান কানাডার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অ্যাসোসিয়েশন।

মাতৃভাষা পদক পেলেন তিন ব্যক্তিসহ এক প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানসহ অনেকে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, বেদে জনগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান এই পদক পাচ্ছেন। এ বিষয়ে তার ‘ঠার : বেদে জনগোষ্ঠীর ভাষা’ নামে একটি বই রয়েছে।

পদকে মনোনীত অপরজন হচ্ছেন, রনজিত সিংহ পদার্থবিদ্যার একজন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক (কলেজের) ও গবেষক। হারিয়ে যেতে বসা মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে কাজ করছেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ভাষায় সাহিত্যচর্চা, গবেষণা ও বই প্রকাশে তিনি অবদান রেখেছেন। ভারতের মাহেন্দ্র কুমার মিশ্র বহু ভাষার শিক্ষা নিয়ে কাজ করেন।

কানাডার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অ্যাসোসিয়েশন ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা আদায়ের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

২০২১ সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে এই পদক দেওয়া শুরু হয়। দুই বছর পরপর এই পদক দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।তিনি...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...