বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাপ্তাই লেকে ইঞ্জিন চালিত নৌকা ডুবে প্রাণ গেল ২ নারীর

রাঙ্গামাটি প্রতিনিধি

তীর্থ ভ্রমণে এসে কাপ্তাই লেকে ইঞ্জিন চালিত নৌকা ডুবে ২ জন নারী নিহত হয়েছেন। আহত ৩ জন রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধায় শহরের কাপ্তাই লেকের ডিসি বাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত পরিবারের স্বজন না আসা পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার বাসুদেবপুর এলাকার পুষ্পরাণী চক্রবর্তী এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা চায়না রাণী । আহতরা হলেন মীনা রাণী বর্মন, নমিতা বর্মন ও সতীন্দ্র মন্ডল। ফায়ার সার্ভিস এবং পুলিশ হতাহতদের উদ্ধার করে নিয়ে আসে। বর্তমানে মরদেহগুলো ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে।

জানা গেছে, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রতনপুর গ্রাম থেকে গতকাল রাঙ্গামাটিতে তীর্থ ভ্রমণে এসেছিলেন। আজকে ৫৬ জন পর্যটক ইঞ্জিন চালিত নৌকাযোগে কাপ্তাইয়ের সীতাপাহাড়ে তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ঝুলন্ত ব্রীজ দেখার পর শহরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

পর্যটক পঞ্চানন বর্মন জানান, কাপ্তাই থেকে ফিরে ঝুলন্ত ব্রীজ দেখে রাঙ্গামাটি শহরে আসার পথে পানি শুকিয়ে জেগে ওঠা মরা গাছের সাথে বোটের ঢাক্কা লাগে। এতে বোটের তলা ফেটে পানিতে ডুবে যায়। অন্যান্য বোট এসে আমাদের রক্ষা করে। কয়জন মারা গেছে, কি অবস্থায় আছে বলতে পারব না। আমাদেরকে উদ্ধার কর্মীরা হাসপাতালে নিয়ে এসেছে এটুকু জানি।

এদিকে দুর্ঘটনার পরপরই আহত ও নিহতদের হাসপাতালে দেখতে যান জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, সহকারী কমিশনার (ভূমি) মাসুমা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...