বান্দরবানে ৫টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে!
সোমবার (২০ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৩টায় সময় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক এর উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার ও নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ৫টি মামলায় দেশী চোলাই মদ ২০লিটার,ইয়াবা ৩হাজার পিস , ৯৬টি বিদেশী বিয়ার ক্যান, আফিম ৩কেজি ও ১৫০ প্যাকেট ওরিস সিগারেট আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়!
যার আনুমানিক ৩কোটি ৪৬লাখ ৪৬ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক মোঃ আব্দুল মজিদ, বান্দরবান সদর থানার তদন্তে কর্মকর্তা এসআই আমিনুল রহমান,নাইক্ষ্যংছড়ি থানার এস আই আল আমিন মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত, জি আরও বিশ্বজিৎ, কনস্টেবল সাদেক, কনস্টেবল মোসলেহ উদ্দীন প্রমুখ।
