সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে অগ্নিকাণ্ডে আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনের সপ্তম তলায় লাগা আগুনে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, গুলশানের অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা এবং সহযোগিতার আশ্বাস দেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, গুলশানের অগ্নিকাণ্ডে আহতদের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা বসবে দুপুরে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, গুলশানের অগ্নিকাণ্ডে আহত তিনজন রোগী রোববার রাতে আমাদের এখানে এসেছেন। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালকের স্ত্রীও রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি ১১তলা থেকে লাফ দিয়েছিলেন। আমরা গতকাল রাত থেকে আহত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ১২তলা আবাসিক ভবনে আগুন লাগে। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ওই ভবন থেকে ২৩ জনকে জীবিত এবং আনোয়ার হোসেন (৩০) একজনের মরদেহ উদ্ধার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...