রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পুলিশের গাড়ির ধাক্কায় চবি শিক্ষার্থী আহত, ছয় দফা দাবিতে মানববন্ধন

গিয়াস উদ্দিন

পুলিশের বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শায়লা আকতারকে ক্ষতিপূরণ প্রদান ও জড়িত পুলিশ সদস্যের বিচারসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে এগারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান করেন শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে ছয় দফা দাবিসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

দাবিগুলো হলো: ১. দুর্ঘটনায় জড়িত পুলিশের গাড়িতে থাকা এ এস আই আশরাফুল সহ তার সাথে তার সহকারী পুলিশ যারা ছিল তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বর্তমান আইন অনুযায়ী সর্ব্বোচ্চ শান্তির ব্যবস্থা করা ২. আজীবন চিকিৎসা সেবা বাবদ ১ কোটি টাকা ক্ষতি পূরণ। ৩. পুলিশের নজরদারিতে সড়ককে আরো নিরাপদ করা ৪. ১ নাম্বার গেট থেকে অক্সিজেন পর্যন্ত অটোরিকশার সরাসরি সেবা চালু করা।৫. বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী সেল করা ৬.সড়ক দূর্ঘটনা প্রতিরোধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া

এ সময় ভাষাবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসান মাহমুদ আসিফ বলেন, এ দুর্ঘটনার পর যদি তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হত তাহলে তার এত বড় ক্ষতি হত না। এ ঘটনায় যারা জড়িত তাদের কঠোর শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে তারা এভাবে দুর্ঘটনায় হতাহত ব্যক্তিকে ফেলে পালিয়ে না যায়।

রোখসানা আঁখি বলেন, এখানে প্রশাসনেরও দায়বদ্ধতা আছে। একটা শিক্ষার্থী পড়ালেখা করে চিন্তা করে পরিবারের হাল ধরবে। হঠাৎ করেই তার জীবন থমকে গেল। এক্ষেত্রে তার ভবিষ্যতের কথা ভেবে ক্ষতিপূরণ দিতে হবে।

এ মানববন্ধনে ভাষাবিজ্ঞানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারী সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ে আসার সময় নগরীর বায়েজিদ থানা পুলিশের গাড়ি অপর একটি গাড়িকে ধাক্কা দিলে শায়লা আকতার গুরুতর

আহত হয়।এ সময় অভিযুক্ত পুলিশ সদস্য তাকে উদ্ধার না করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...