বুধবার, ৫ আগস্ট ২০২৬

নাজিরহাট পৌর নির্বাচন

উৎসব মূখর পরিবেশে প্রার্থীদের মনোনয়ন জমা

মেয়র, সংরক্ষিত মহিলা এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৭ প্রার্থী

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচনে ১৯ ফেব্রুয়ারি রবিবার ছিল প্রার্থীদের মনোনয়ন জমা দানের শেষ দিন।

এদিন সকাল থেকে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।

নির্বাচন অফিস সূত্রে জানাযায় মেয়র পদে ৭ জন, সংরক্ষিত মহিলা পদে ৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪২ সহ সর্বমোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ বিষয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: তারিফুজ্জামান বলেন বিগত কয়েকদিন ধরে সুশৃংখল ভাবে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা করেছেন। আজ শেষ দিনে বিকাল ৪ টা পর্যন্ত মেয়র, সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে মেয়র পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী একে জাহেদ চৌধুরী, তরিকত ফেডারেশন মনোনীত মোহাম্মদ শাহ জালাল।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোহাম্মদ নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী,এস এম শফিউল আলম এডভোকেট মো : ইসমাইল গনি ও আনোয়ার পাশা।

কাউন্সিলর পদে ৮ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, মো: আলী নেওয়াজ, বেলাল উদ্দিন, ৫ নং ওয়ার্ডে মোস্তফা কামাল, ৬ নং ওয়ার্ডে দিদারুল আলম,৭ নং ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪, ৫,৬ নং ওয়ার্ড থেকে নাজমা সুলতানা এবং ৭,৮,৯ নং ওয়ার্ড থেকে হাসিনা মমতাজ মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে, মনোনয়নপত্র জমাদান উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজেদের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জড়ো হন।   এ সময় বাদ্য বাজিয়ে মিছিল-স্লোগানে মূখরিত হয়ে উঠে পরিষদ প্রাঙ্গন।

পরে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহন নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলে প্রতিক্রিয়া জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...