বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

হঠাৎ লবণের দাম অর্ধেকে, ক্ষুব্ধ তৃণমূল চাষিরা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

সপ্তাহ দেড়েক আগেও মাঠ পর্যায়ে লবণের দাম ছিল মণপ্রতি সাড়ে চারশ থেকে ৫০০ টাকা। উৎপাদনও যথেষ্ট সন্তোষজনক। কিন্তু হঠাৎ করে লবণের দরপতন ঘটেছে। ঠেকেছে ৩৪০ থেকে ২৬০ টাকায়। এতে চরম অসন্তোষ বিরাজ করছে মাঠ পর্যায়ে। ব্যবসায়ীরা ক্ষুব্ধ এবং হাতাশাগ্রস্ত।

তারা বলছে, মিল সিন্ডিকেটের কারণে লবণের দরপতন ঘটেছে। চিহ্নিত কিছু রাঘব বোয়াল তাতে জড়িত। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত না করলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে মনে করছে স্থানীয়রা। মাঠ ছেড়ে যাবে লবণ চাষীরা।

লবণচাষীদের দাবি, মাঠে মণপ্রতি ৪৫০ থেকে ৫০০ টাকা মূল্য নির্ধারণ করতে হবে। না হলে তাদের পোষাবে না। তাদের মাঠে টিকে থাকা দায় পড়বে।

এদিকে, অসাধু মিল মালিক সিন্ডিকেটের ষড়যন্ত্র বন্ধ ও দেশীয় লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি দিয়েছে কক্সবাজার লবণচাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার সময় চকরিয়ার একটি কনভেনশন হলে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার লবণচাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মকছুদ আহমদ কোম্পানির সভাপতিত্বে জরুরি সভায় জেলা পরিষদ সদস্য আবু তৈয়ব, বদরখালি ইউপি চেয়ারম্যান নুর হোছাইন আরিফ, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন লবণ ব্যবসায়ী মৌলভী শহিদুল ইসলাম, জামিল ইব্রাহিম চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সরওয়ার আলম, সাবের আহমদ, দলিলুর রহমান, আনিছুর রহমান, মৌলবী সেলিম উদ্দিন, জাফর আলম এমইউপি, সিরাজুল মোস্তফা, নজরুল ইসলাম, নুরুন্নবী, শামসুল আলম, রমজান আলি, আলি হোছাইন, ফজল কাদের, রমজান আলী, আজম, নুরুল ইসলাম চৌধুরী, আবুল হোছাইন, নজরুল ইসলাম, নুরুল আজম, মুজিবুল হক, এখলাছুর রহমান, শামসুল আলম, আবদুল খালেক, রফিকুল ইসলাম, আমির হোছাইন, মিজবাহ, হারুনর রশিদ, মোহাম্মদ সোয়াইবুল ইসলাম সবুজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

হঠাৎ লবণের দরপতনের সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।

দেশীয় বাজার ধ্বংস করতে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি সর্বস্তরের লবণ চাষিদের।

ন্যায্যমূল্য নিশ্চিত না হলে অচিরেই লবণ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত হচ্ছে বলে জানিয়েছেন সমিতির সভাপতি মকছুদ আহমদ কোম্পানি।

তিনি বলেন, দুই সপ্তাহ আগে মাঠে ছিল মণপ্রতি ৫০০ টাকা। মিল পর্যায়ে ৫৭০ টাকা। বর্তমানে মাঠে ২৬০ টাকা। মিলে ৩৪০ টাকা। হঠাৎ এমন দরপতন মেনে নেওয়া যায় না। ন্যায্যমূল্য না পেলে লবণ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...