বান্দরবানে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়া হতে ইয়াবা সহ নয়ন চৌধুরী (৪৫) এবং বেবি চৌধুরী ওরফে ম্রামুয় চিং মার্মা নামে এক দম্পতিকে ইয়াবা সহ আটক করেছে ২ এপিবিএন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ মেম্বারপাড়া এলাকার মৃত জৈনক অরুন চৌধুরীর ৪তলা ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।
২ এপিবিএন এর প্রেস সুত্রে জানানো হয়, অভিযান চালিয়ে নয়ন চৌধুরী (৪৫) এবং বেবি চৌধুরী ওরফে ম্রামুয় চিং মার্মা কে তল্লাশি করে ৪০৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির জন্য ব্যবহৃত ৫ টি মোবাইল ফোন জব্দ করে ২ এপিবিএন এর বিশেষ টিম।জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক এক লক্ষ ত্রিশ হাজার টাকা।গ্রেফতারকৃত উভয় মেম্বার পাড়া ৮নং ওয়ার্ড এর বাসিন্দা এবং সম্পর্কে স্বামী স্ত্রী।
এ বিষয়ে এপিবিএন ২ এর অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক(এডিশনাল ডিআইজি) আলী আহমদ খান বলেন, গ্রেফতারকৃতদের বান্দরবান সদর থানায় প্রেরণ পূর্বক নিয়মিত মামলা রুজু করা হবে।
তিনি আরো বলেন, পার্বত্য বান্দরবানে অবৈধ মাদকের বিস্তার ও সন্ত্রাস দমনে ২ এপিবিএন নিরলস ভাবে কাজ করছে। এছাড়াও জননিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিদিন রাতে এপিবিএন এর পেট্রোলিং টিম জেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল পরিচালনা করছে।
