বুধবার, ৫ আগস্ট ২০২৬

কক্সবাজারের কলাতলীতে হোটেলে স্ত্রী-মেয়ের মরদেহ রেখে পলাতক স্বামী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের সী আলিফ আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারী ও তাঁর সাত মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জেমিন বিশ্বাস (৪০)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলগ্রামের কুলন বিশ্বাসের ছেলে।

১৭ ফেব্রুয়ারী শুক্রবার রাতে ওই নারীর স্বামীকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম।

শুক্রবার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার ‘সী আলিফ’ হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে জেমিন বিশ্বাসের স্ত্রী সুমা দে (৩৬) ও তাঁদের সাত মাস বয়সী মেয়ের মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘ঘটনার পর দুই মেয়েকে বাড়িতে রেখে জেমিন চট্টগ্রাম শহরে পালিয়ে যান। গ্রেপ্তারের পরে তাঁকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ পর্যন্ত তাদের কোনো স্বজন কক্সবাজার এসে পৌঁছায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সী আলিফ হোটেলে সংঘটিত ডাবল মার্ডার সংক্রান্তে কক্সবাজার সদর মডেল থানার কনফারেন্স রুমে শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...