সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

দেশের নারীরা এগিয়ে যাচ্ছে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

জীবন মানে যুদ্ধ। ব্যক্তি জীবনে ১০০ সিনেমা পার করেছি, তারপরও আমাকে যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধের বিপরীতে কেউ যেতে পারে না। আমাদের বাংলাদেশটা যুদ্ধের মাধ্যমেই পেয়েছি।

সুতরাং যাদের জীবনে যত যুদ্ধ আসবে, তাদের মনে রাখতে হবে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন; এজন্য পেছন থেকে আক্রমণ আসছে। কখনো বিচলিত হবেন না। সব বাধা পেরিয়ে এগিয়ে যাবেন আপন গতিতে।’

টপ আয়োজিত ঈদ ও বাসন্তী মেলা উপলক্ষে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলায় হাজির হয়ে এভাবেই কথাগুলো বলেন রুপালি পর্দার প্রিয় মুখ অপু বিশ্বাস।

উদ্যোক্তাদের নিজস্ব নকশার পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরতে এবং নিজেদের প্রতিষ্ঠানের পরিচিত বাড়াতে আয়োজন করা হয়েছে টপ ঈদ ও বাসন্তী মেলা।

তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলায় যান রুপালি পর্দার এই চিত্রনায়িকা। মেলায় সাজিয়ে রাখা নিত্যনতুন পণ্য ঘুরে দেখেন তিনি। দুই দিনব্যাপী এই মেলায় অংশ নেন তরুণ সব উদ্যোক্তারা। এ মেলার আয়োজন করেছেন লিওয়ানা আনোয়ার।

দেশের নারীরা এগিয়ে যাচ্ছেন তা স্মরণ করে অপু বিশ্বাস বলেন, ‘সব ধরনের প্রতিকূলতা পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে। যখনই দেখবেন ভেঙে পড়ছেন তখনই আপনার সাকসেস শুরু। এখন দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। তাই সব বাধা পেরিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।’

অপু বিশ্বাস অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। চলতি বছরই ধারাবাহিকভাবে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে অপু বিশ্বাস প্রযোজিত সরকারি অনুদানে নির্মিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন এই ঢালিউড কুইন।

মেলায় উপস্থিত সকল উদ্যোক্তা ও ক্রেতাদের ‘লাল শাড়ি’ সিনেমা দেখার আহ্বান জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘প্রথমবার অনুদানের মাধ্যমে প্রযোজনায় নাম লেখিয়েছি।

আসছে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সবাইকে পরিবার নিয়ে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে। আমার প্রথম প্রযোজনাটি আপনাদের নিরাশ করবে না।’

এসময় অপু বিশ্বাসের সঙ্গে আরো উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার গৌতম সাহা, মডেল উপস্থাপক বারিশা হক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...