হাটহাজারী উপজেলায় টিলা ও ছড়া হতে অবাধে অবৈধভাবে মাটিকাটা ও পরিবহনের দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার ০১ নং ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু রায়হান বলেন,গভীর জঙ্গলের পাহাড়গুলোতে অবৈধভাবে মাটিকাটা হয় বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি ভর্তি গাড়ি রেখেই ড্রাইভার পালিয়ে যায়। পরবর্তীতে মালিক ও ড্রাইভারকে সেই স্থানে ডেকে আনা হয়। তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবে না মর্মে অঙ্গীকার করেন। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
