বুধবার, ৫ আগস্ট ২০২৬

কৃষি জমির টপসয়েল কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা 

গিয়াস উদ্দিন

হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের শান্তিরহাট এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম।

সরেজমিন পরিদর্শনে দেখা যায় , ১ টি এক্সেভেটর ও ১ টি ড্রাম ট্রাক সহযোগে কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি কেটে নিচ্ছে একটি চক্র।

অভিযানের তথ্য পেয়ে চক্রটি তড়ি-ঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় রুবেল ও জুয়েল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে (২০১০) ড্রাম ট্রাকের জন্য জুয়েলকে ৫০ হাজার ও রুবেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন “কৃষি জমি টপসয়েল কর্তন আমাদের খাদ্য উৎপাদনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে।  সে নির্দেশনা বাস্তবায়নে কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...