বুধবার, ৫ আগস্ট ২০২৬

উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পের টহল পুলিশ সদস্য আহত

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক টহলপুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন ক‍্যাম্প-৫ এর দায়িত্বরত এসআই জাহিদুর রহমান বাদল। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে এ ঘটনা ঘটে।

আহত খায়রুল আলম ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।

এসআই জাহিদুর রহমান বাদল জানান, প্রতিদিনের মতো বুধবার বিকালেও ১৪ এপিবিএন ইরানী পাহাড় পুলিশ, ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে ৫-৬ জন পুলিশ সদস্য টহল দিচ্ছিল। সন্ধ্যার সময় তারা পাহারাদার ও ভোলেন্টিয়ারদের ডিউটি চেক করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। একটি গুলি খায়রুল আলম নামে এপিবিএনের এক সদস্যের গলার চামড়ায় লেগে বেরিয়ে যায়। এতে তার গলার ডান পাশে জখম হয়। তাকে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প ব্যারাকে রাখা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, টহলরত অবস্থায় এমন অজ্ঞাত হামলা সবাইকে হতবাক করেছে। ভাগ্য সহায় ছিল বলে কনস্টেবল খায়রুলের গলার ডান পাশে হালকা ক্ষত লেগে গুলিটি ছিটকে গেছে। এটা অন্যকিছুও ঘটাতে পারতো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...