বুধবার, ৫ আগস্ট ২০২৬

উখিয়ায় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি ও অস্ত্রসহ কারিগর আটক 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

উখিয়ার  দেশীয় অস্ত্র তৈরির কারখানা থেকে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি,অস্ত্রসহ কারিগরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় পালংখালী এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃত আসামী হলেন, পালংখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জাহাঙ্গীরের ছেলে মোঃ ইউছুফ (৪১)।

কক্সবাজার র‍্যাব -১৫ এর অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে পশ্চিম পালংখালী সাকিনস্থ জনৈক মোঃ ইউসুফ এর বসতবাড়ীর নিকট এক অভিযান পরিচালনা করে এক জনকে আটক করে ।উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার ব্যবহৃত কক্ষ তল্লাশী করে অবৈধ অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ধৃত ব্যক্তি কর্তৃক প্রস্তুতকৃত ১ টি দেশীয় তৈরী অস্ত্র (ওয়ান শুটার গান), ২টি গুলি তৈরীর বারুদ, বিভিন্ন রং ও আকৃতির মোট ৩৪ পিস গুলির খালি খোসা, বিভিন্ন আকৃতির ১৬ পিস বুলেট তৈরীর সীসা, ১ টি গ্যাস টর্চ, ২টি স্প্রিং, ১ টি পিস্তলের বোল্ড, ১ টি ছেনি,১ টি ইলেকট্রিক গ্রিন্ডার, ২ টি রেন্স, ২টি ছোট রেন্চ,১টি স্ত্রু ড্রাইভার, ১টি মেজারিং টেপ,১টি হ্যক্সোব্লেড, ভিন্ন ভিন্ন সাইজের ২টি কাঁচি, ১টি চাকু, ১টি রেথ, ২টি ওয়্যার কাটার, ১টি নোজ প্লাস ও ১টি প্লাস,১টি মাউথ কেটেল হর্স হোফ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ইউসুফ দীর্ঘদিন ধরে ঘরের অভ্যন্তরে ছোট্ট একটি কক্ষে অস্ত্র ও অ্যামুনেশন তৈরীর কারখানা নির্মাণের মাধ্যমে দেশীয় অস্ত্র তৈরি করে আসছে। এছাড়া ধৃত ইউসুফ কুখ্যাত রোহিঙ্গা ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী নবী হোসেন এর আপন চাচাতো বোনের স্বামী। এই সুবাদে বর্ণিত ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র ও অ্যামুনেশন তৈরি করে নবী হোসেনসহ ক্যাম্পের অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর নিকট সরবরাহ করে আসছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...