বুধবার, ৫ আগস্ট ২০২৬

মিরসরাইয়ের আলোচিত কাশেম মেম্বার হত্যা মামলার দুই আসামী কারাগারে 

সাফায়েত মেহেদী, মিরসরাই

মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কাশেম হত্যা মামলার দুই আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

দুই আসামীর নাম সিরাজ উদ দৌলা এবং নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) মামলার ধার্য তারিখে বাদী পক্ষ আসামীদের জামিন বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মোস্তাকিম তাসিন আসামীদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট নাজমুল হাসান বলেন, সাবেক ইউপি সদস্য কাশেম মেম্বার হত্যা মামলার অন্যতম দুই আসামী নজরুল ইসলাম এবং সিরাজ উদ-দৌলা পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিনে ছিলেন। তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেছেন যেখানে এই দুই আসামীর অপরাধ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আসামী পক্ষ জামিন স্থায়ীর আবেদন করেন আমরা জামিন বাতিলের আবেদন করি। বিজ্ঞ আদালত শুনানী শেষে আসামীদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

মামলার বাদী বিবি ফাতেমা বলেন, আমার স্বামী কাশেম মেম্বার আজীবন মানুষের সেবা করেছেন। বেলালসহ অন্যান্য আসামীরা আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে। এই মামলায় আমি প্রশাসনের সর্বোচ্চ সহায়তা পেয়েছি। আমি মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন এবং তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমান এর নিকট কৃতজ্ঞ তাঁরা সঠিক ঘটনা যাচাই পূর্বক তদন্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ জানুয়ারি মিরসরাই উপজেলার আনন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে কাশেম মেম্বারকে উপর্যপুরি চুরিকাঘাত করা হয়। এরপর উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি তিনি মারা যান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...