সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে দেশটির মধ্যাঞ্চল কেঁপে ওঠে।

স্থানীয় ভূতাত্ত্বিক সংস্থা আফটারশক এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির সতর্কতা জারি করেছে।

শক্তিশালী এবং অগভীর ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ২টার কিছু সময় পরেই দ্বীপপুঞ্জের দেশটির কেন্দ্রীয় মাসবেট প্রদেশে আঘাত হানে। এতে মানুষ ঘুম থেকে জেগে ওঠে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রদেশটির প্রধান দ্বীপ মাসবেটের উসন পৌরসভার মিয়াগা গ্রাম থেকে ১১ কিলোমিটার দূরে।

অগভীর ভূমিকম্পগুলো গভীর ভূমিকম্পের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি ঘটায়। তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মাসবেট প্রাদেশিক পুলিশ প্রধান রলি আলবানা বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটি কিছুটা শক্তিশালী ছিল। আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন কেঁপে উঠলে আমরা জেগে উঠি। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

উসন পুলিশ প্রধান ক্যাপ্টেন রেডেন টলেডো বলেন, কিছু বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন। এমনকি আমিও সম্ভাব্য আফটারশকের কারণে বেরিয়ে পড়েছিলাম।

মাসবেট প্রদেশের শিক্ষা বিভাগ কয়েকটি আফটারশক অনুভূত হওয়ার কারণে বৃহস্পতিবারের ক্লাস স্থগিত করা হয়েছে।

সর্বশেষ বড় ভূমিকম্পটি ফিলিপাইনের উত্তরাঞ্চলে হয়েছিল অক্টোবরে। ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে আবরা প্রদেশের ডোলোরেস শহর কেঁপে ওঠে।

এতে বেশ কিছু লোক আহত এবং ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় বেশির ভাগ অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছিল।

এর আগে, গত বছরের জুলাইয়ে পার্বত্য আবরাতে একটি ৭ মাত্রার ভূমিকম্পে ভূমিধস এবং স্থলভাগে ফাটল দেখা দিয়েছিল। এতে ১১ জন নিহত এবং কয়েক শতাধিক মানুষ আহত হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...