বুধবার, ৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে যুবকের হাত বিচ্ছিন্ন করার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলীতে মো. হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় মোঃ সাহাবুদ্দিনকে প্রধান আসামি করে ৬ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০ টায় আহতের বোন রিনা আকতার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ। যার জিআর মামলা নম্বর-৪৩/২০২৩। আসামিরা হলেন-খোয়াজনগর আলিম উদ্দিনের বাড়ির মৃত পেয়ার আহম্মদের ছেলে মোঃ সাহাবুদ্দিন (৩২) একই গ্রামের রবি আলীর পুত্র মোঃ আমিন (২৭), কবির মেম্বারের বাড়ীর শেখ আহম্মদের পুত্র মোঃ নাজু (২৩), বুড়াইয়া গোষ্ঠির বাড়ীর বাবুল হকের পুত্র মো. মামুন (৩৫), আব্বাস মেম্বারের বাড়ীর আব্দুর ছন্নুর পুত্র মো. ইকবাল (২৩) ও রবি আলীর বাড়ীর রবি আলীর পুত্র মো. আনিসুল ইসলাম আনিস (২৬) এছাড়াও অজ্ঞাত রয়েছে ৪/৫ জন।

মামলায় উল্লেখ করা হয়, পারিবারিক বিরোধের জেরে ঘটনার দিন দুপুর সাড়ে ১২ টার দিকে মামলার ০২,ও ০৬নং আসামিদের মধ্যে ভিকটিমের বাগবিতণ্ডা হলে ভিকটিমকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভিকটিম তার নিজ কর্মস্থল হতে ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা গতিরোধ করে অতর্কিতভাবে হামলা করে। একপর্যায়ে ২ ও ৬ নং আসামি ভিকটিমকে ঝাপটে ধরলে ১নং আসামি ভিকটিমকে রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে হাতের কনুইতে কোপ মারলে সাথে সাথে ভিকটিমের হাড় কেটে গুরুতর জখম হয়। বর্তমানে আহত হোসেন ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত (১৩ ফেব্রুয়ারী) সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চরপাথরঘাটা খোয়াজনগর গ্রামের দীঘির পাড় এলাকার তিন রাস্তার মোড়ে হামলাকারীরা মো. হোসেনকে হত্যার উদ্দেশে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। আহত মো. হোসেন কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন খোয়াজনগর গ্রামের জাহাঙ্গীর মেম্বারের বাড়ীর মৃত মো. ইয়াছিনের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ জানান, ‘যুবকের হাতের কব্জি কাটার ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...