বুধবার, ৫ আগস্ট ২০২৬

কক্সবাজারের উন্নয়ন এবং পরিকল্পনায় ইউএনডিপির সহযোগিতার আশ্বাস

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো প্রধান

কক্সবাজারে উন্নয়ন এবং পরিবেশ বান্ধব ও জলবায়ূ সহনীয় পরিকল্পনায় সহযোগিতা করার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন শেষে চেয়ারম্যানের সাথে মতবিনিময়কালে এমন আশ্বাস প্রদান করেন ইউএনডিপি’র বাংলাদেশের আবাসিক প্রতিনিধি (আরআর) স্টেফান লিলার।

স্টেফান লিলারের নেতৃত্বে প্রতিনিধিদল দুপুর ২ টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পৌঁছলে কউক চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার তাদের স্বাগত জানান। প্রতিনিধি দলটি কউক অফিস পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মিলিত হন। টানা ১ ঘন্টার মতবিনিময়কালে ইউএনডিপির সাব অফিস প্রধান রবার্ট স্টোয়েলম্যান, কারিগরি বিশেষজ্ঞ গবেষক মাইকেল ভন ট্যানজেন পেজ, কমিউনিটি সেফটি প্রোগ্রামের ম্যানেজার মাসুদ করিম, সিএক্সবি অপারেশন ইউনিটের কর্মকর্তা সাজাদ সিকদার, কউকের সদস্য প্রকৌশল লে: কর্ণেল খিজির খান, উপ নগর পরিকল্পনাবিদ তানভীর হাসান রেজাউল, অথরাইজ অফিসার রিশাদ উন নবী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার জানিয়েছেন, কক্সবাজারের সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নের সার্বিক বিষয়ে প্রতিনিধিদের সাথে তিনি আলাপ করেছেন। কক্সবাজারের পরিবেশবান্ধব ইকো রিসোর্ট উন্নয়ন, কমিউনিটি নিয়ন্ত্রিণ পর্যটন ব্যবস্থা, সমুদ্র পরিচ্ছন্নতা রাখা, ব্লু-ইকোনমি, জলবায়ূ পরিবর্তন, মহেশখালী-কক্সবাজার সংযোগ সেতুসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে কউকের পরিকল্পনা তাদের জানানো হয়।

তিনি জানান, কউক ইতিমধ্যে কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে স্মার্ট ইকো হাউস তৈরীর গবেষণা শুরু করেছে। সমুদ্র নিকটবর্তী মানুষের জীবন মান উন্নয়নে ও জলবায়ূ সহনীয় গবেষণার বিস্তারিত তাদের জানানো হয়। একই সঙ্গে পর্যটন শহরের পর্যটনের উন্নয়নে এখানে পর্যটন সেবা সংশ্লিষ্ট কারিগরি ও প্রশিক্ষণমুলক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগও ইউএনডিপির প্রতিনিধিদের জানানো হয়।

সব শুনে প্রতিনিধিদলটি এসব প্রকল্পে এক সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন। সংস্থাটি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি বিষয়টি সরেজমিনে পরিদর্শন করতে দ্রুত সময়ের মধ্যে আবারও কক্সবাজার আসবেন বলে সম্মতি জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...