শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগকে ভয় পেয়ে পদযাত্রায় নেমেছে বিএনপি: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আওয়ামী লীগকে ভয় পায়। তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পথ হারিয়ে এখন পদযাত্রায় নেমেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কবর জিয়ারত শেষে বঙ্গবন্ধু গোল চত্বরে অনুষ্ঠিত ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও মোশাররফ-ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করতে মানুষ লাগে। বিএনপির সঙ্গে মানুষ নেই। আছে শুধু তাদের দলের নেতা। শেখ হাসিনা মানুষের জন্য নির্ঘুম রাত কাটান। বেশি টাকায় আমদানি করে আমরা কম টাকায় পণ্য বিক্রি করছি। জিনিসের দাম বেড়ে গেছে এতে আমাদের কোনো দোষ নেই। আমরা মূল্য দিচ্ছি।

বড় বড় শক্তিধর দেশই আজ বিশ্বকে সংকটে ফেলেছে। শেখ হাসিনা সংকট সামাল দিচ্ছেন। কয়েক দিন আগে আইএমএফ বলেছে, বাংলাদেশ ৩৫তম অর্থনৈতিক দেশ। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পাকিস্তানে দুই সপ্তাহের আমদানির ডলার নেই। পাকিস্তান তলানীতে নেমেছে।

দলীয় নেতাকর্মীদের ওবায়দুল তিনি বলেন, যারা কর্মীদের থেকে টাকা নিয়ে চাকরি দেয় তারা ভালো মানুষ না। নেতা হয়ে গরিবের টাকা নিয়ে চাকরি দিলে ওই টাকা তার পরিশোধ করতে ১০ বছর লেগে যাবে।

এই কথাটা ভেবে দেখবেন সবাই। আমার ও সরকারের খারাপ হয় এমন কাজ করবেন না। মানুষের মন ও চোখের ভাষা বুঝতে হবে। বুঝতে না পারলে ভুল করবেন। নির্বাচনে তার প্রমাণ পাবেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে তাদের হারানোর কোনো শক্তি বাংলাদেশে নেই। বাংলাদেশ, গণতন্ত্র, উন্নয়ন ও মুক্তিযুদ্ধের শক্তিকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতার মঞ্চে দেখতে চায় জনগণ।

বামনী ডিগ্রি কলেজে অধ্যক্ষ অধ্যক্ষ রাহবার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র মির্জা আবদুল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল প্রমুখ।

পরে মন্ত্রী বসুরহাট পৌরসভার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশলের উদ্যোগে সরকারের ২৩টি উন্নয়ন প্রকল্প ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...