বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

উখিয়ায় বিপুল পরিমাণ জাল নোটসহ ২ মহিলা গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ায় ১ লক্ষ ৩০ হাজার টাকার জাল নোটসহ দুইজন মহিলাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের উত্তর পাশে জনৈক নজরুল ইসলাম এর ভাড়া বাসা সংলগ্ন পাকা রাস্তার পাশে এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মহিলারা হলেন- পালংখালী ৩ নং ওয়ার্ডের মোজাহার মিয়ার ২ মেয়ে, আবুল বশরের স্ত্রী রাশেদা বেগম (৩৫) ও মোঃ জুবায়ের স্ত্রী জোলেখা বেগম (২২)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী মঙ্গলবার সকাল ১১ টার দিকে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের উত্তর পাশে জনৈক নজরুল ইসলাম এর ভাড়া বাসা সংলগ্ন পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে জাল টাকার ব্যবসায়ী দুইজন মহিলাকে আটক করা হয়েছে। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে তাদের নিকট হতে ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্য মানের ১০০০ ও ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুই সহোদর বোন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী জাল কারেন্সী নোট কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত জাল টাকার নোটের উৎস বের করাসহ এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...