বুধবার, ৫ আগস্ট ২০২৬

বসন্ত বরণে পিঠাপুলির উৎসবে মাতলো এস. রহমান আইডিয়াল স্কুল

রায়হান ইসলাম , রাউজান

বসন্ত বরণে শীতের বিদায়ে পিঠাপুলির উৎসব আয়োজন করলো চট্টগ্রামের মিরসরাইয়ের ইংলিশ ও বাংলা মিডিয়াম স্কুল এস. রহমান আইডিয়াল।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) উৎসবকে ঘিরে ছিলো নানা আয়োজন। মাঠের বিভিন্ন স্টলে ছিলো হরেক রকম পিঠার পসরা।

ওইদিন স্কুল শিক্ষার্থীদের সাথে পিঠা উৎসবে যোগ দেন শিক্ষক-অভিভাবকরাও। গ্রামবাংলার ঐতিহ্য শিশুদের মাঝে তুলে ধরতে এ আয়োজন জানালেন স্কুল প্রধান শিক্ষক বলরাম দেবনাথ।

উৎসবের মাঠ ঘুরে দেখা গেছে, ঢেঁকির বৈঠকখানা, পিঠাপুলির ঘর, চৈত্রের রৌদ্দুর, ইষ্টিকুটুম, চারুলতা পিঠাঘর ও পিঠা সরোবর নামের স্টলগুলোতে ছিলো নানা স্বাদ ও রকমারি পিঠা। তার মধ্যে উল্লেখযোগ্য, নকশী পিঠা, দুধ চিতই, মুগ পাক্কল, পানতুয়া, মাল পোয়া, কমলা পোয়া, পাটি সাপটা, নারিকেল পুলি, ঝুনঝুনি, ফুলঝুরি, জামাই পিঠা, ছই পাক্কল, অনথন, ডিমসুন্দরী, ভাপা, চিতই, দুধ চিতই এর সমাহার।

স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান ইমন তার সহপাঠীদের নিয়ে পিঠা সরোবর নামের স্টল খুলে বসে। সাকিবুল জানায়, ‘এটি আমাদের স্কুলের প্রথম আয়োজন। আমাদের স্টলে প্রায় ১২ ধরণের পিঠার পসরা সাজিয়েছি।’

স্কুলটির আয়োজনে বসন্ত বরণ, পিঠাপুলি উৎসব ছাড়াও ছিলো সাংস্কৃতিক পরিবেশনা। সোমবার দিনভর চলা এ উৎসব পরিদর্শন করেন, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

প্রধান শিক্ষক বলরাম দেবনাথ বলেন, ‘বাঙালির হাজার বছরের ঐতিহ্যে জড়িয়ে আছে পিঠা। বাঙালির চিরচরিত ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। আগামী বছর আমরা আরো বড় পরিসরে পিঠা ও বসন্ত উৎসব আয়োজনের চিন্তা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...