বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কেপিএম পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান

কেপিএম মিলস এলাকায় আরো ৫টি কারখানা করার পরিকল্পনা রয়েছে 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির  কাপ্তাই উপজেলার কর্ণফুলি পেপার মিলস লিমিটেড পরিদর্শন করেছেন বাংলাদেশ কেমিক্যালস ইন্ড্রাষ্টিজ কর্পোরেশন (বিসিআইসির) চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান।

শনিবার পরিদর্শন শেষে কেপিএম গেস্ট হাউসে মিলের সকল বিভাগীয় কর্মকর্তা ও সিবিএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় তিনি বলেন, কেপিএম মিলটি একটি পুরানো কারখানা হয়েও বর্তমানে নানা প্রতিকুলতার মাঝে কাগজ উৎপাদন করে যাচ্ছে। এছাড়া সরকারি বিভিন্ন সংস্থা এই মিল হতে কাগজ ক্রয় করছে, তাই যতোই সংকট থাক কেপিএম কারখানা চালু রাখা হবে। সেইসাথে কেপিএম মিলস এলাকায় আরো ৫টি কারখানা করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষে আগামী মাসে শিল্পমন্ত্রী কেপিএম মিলস এলাকা পরিদর্শনে আসতে পারেন বলে তিনি জানান।

মতবিনিময় কালে কেপিএম এর এমডি একেএম আনিসউজ্জামান,  উৎপাদন বিভাগীয় প্রধান মাইদুল ইসলাম, কেপিএম এর জিএম( এডমিন)  আবদুল্লাহ আল মাহমুদ, সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...