বুধবার, ৫ আগস্ট ২০২৬

উখিয়ায় অবৈধ মাটি ও বালি পাচারের দায়ে পাইপ ও ড্রেজার মেশিন জব্দ

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে মাটি ও বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পাইপ ও ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ।

শনিবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া থানা পুলিশ ও বনবিভাগের সহযোগিতায় পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত স্থানীয় সাইফুল ইসলাম ভুট্টো ইজারার নাম ভাঙিয়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচার করে আসছে। এতে ড্রেজার মেশিন ব্যবহার করে পরিবেশের উপর বারোটা বাজিয়ে পাহাড় সাবাড় করে আসছিলো সে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানায়, “পালংখালীতে ইজারার নাম দিয়ে অবৈধভাবে পাহাড়ের মাটি পাচার ও ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের খবরে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উখিয়া রেঞ্জের সকল বিটের সংরক্ষিত বনভূমিতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। অবৈধভাবে মাটি ও বালি পাচারকারীসহ বনভূমি ধ্বংসকারীদের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।”

উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ ও বনবিভাগের সহযোগিতায় পালংখালীতে অবৈধভাবে মাটি পাচার ও ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনকালে অভিযান পরিচালনা করি।

এসময় একটি ড্রেজার মেশিন,আনুষঙ্গিক যন্ত্রাংশ ও প্রায় দুই হাজার ফুট পাইপ জব্দ করা হয়। জব্দকৃত পাইপ ও ড্রেজার মেশিন উখিয়া রেঞ্জ অফিস হেফাজতে নেওয়া হয়েছে। পরিবেশ ধ্বংসের কর্মযজ্ঞে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...