মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে ছেলের হাতে নির্যাতনের শিকার মা- বাবা,থানায় অভিযোগ

মুহাম্মদ দৌলত শওকত , ফটিকছড়ি থেকে

ফটিকছড়িতে আপন ছেলের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বৃদ্ধ মা-বাবা। উপজেলার বখতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রাজা উকিল বাড়িতে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৭ ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মা রওশন আকতার (৫৫)।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রাজা উকিল বাড়ির বয়োবৃদ্ধ মাহবুবুল আলম স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে কাজ করেন। তার স্ত্রী রওশন আকতার গৃহীনি। পূর্ব পরিচয়ের সূত্রধরে ছয় মাস পূর্বে বেকার ছেলে পেয়ারুলকে বিয়ে করান। পেয়ারুলের বউ শারমিন আকতার জেনি। তার বাড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে সে স্থানীয় একটি বেসরকারী ক্লিনিকে নার্স হিসেবে চাকরী করেন।

এদিকে, বিয়ের কয়েক মাস না যেতেই ছেলে ও ছেলের বৌয়ের সাথে কলহ শুরু হয় মা -বাবার।

৬ ফেব্রুয়ারি সকালে পরিবারের একটি সাধারণ বিষয় নিয়ে বউ-শ্বাশুড়ির মধ্যে কথা কাটাকাটি হয়। এর পর বউ শারমিন জেনি কাজে চলে যায। দুপুরের দিকে ছেলে এসে ঝগড়ার বিষয়ে মায়ের কাছে কৈয়ফিয়ত চেয়ে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে মা-বাবা দুইজনকে গাছে বেঁধে রাখার হুমকি দেয় ছেলে পেয়ারুল।

এসব নির্যাতনের কথা বউয়ের মা ভাইকে জানালে ছেলে ও বউ তাদের উপর আরো ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে মা বাবাকে ভরন পোষণ না দেয়ার ভয় দেখায়।

এ বিষয়ে অভিযুক্ত পেয়ারুল ইসলাম বলেন, মা-বাবা মিলে আমি ও আমার বউয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তা পুরোপুরি সত্য নয়। তবে কিছু ভুল বুঝাবুঝি আছে। সেগুলো সামাজিক ভাবে সমাধান হয়ে যাবে।

জানতে চাইলে শ্বাশুড়ির সাথে সু সম্পর্ক বজায় রয়েছে বলে জানান ছেলের বউ শারমিন জেনি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম সোলায়মান বলেন ছেলেটির এটি দ্বিতীয় বিয়ে। তখনও বৌ শ্বাশুড়ির মধ্যে ঝগড়া হয়েছিল। আমরা কয়েক দফা বসে সমাধান করে দিয়েছি।

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন ছেলে ও ছেলে বউয়ের বিরুদ্ধে মা রওশন আকতার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...