মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ছোট থেকেই সন্তানদের ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করতে হবে: বীর বাহাদুর উশৈসিং এমপি

মোহাম্মদ রিয়াদ হোসেন :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সকল ধর্মের বাণী হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত হোক। শান্তি প্রতিষ্ঠা আমরাও চাই তবে তার জন্য আমরা ধর্ম প্রচারে কতটুকু কাজ করতেছি।

এসময় তিনি বৌদ্ধ ধর্মলম্বীদের উদ্দেশ্য করে বলেন, “কর্মই ধর্ম” তবে এখন আমরা কাজ না করের ভ্রান্তদের উপহার দিয়ে কাজ হাসিল করার চেষ্টায় থাকি। এদিকে মুসলমানরা জুমা’র দিন জুমার নামাজে যাওয়ার সময় ছোট বাচ্চাদেরও মসজিদে নিয়ে যায়। ছোট থেকে তারা ধর্ম চর্চা শেখায়। তবে বৌদ্ধরা বিহারে যাওয়ার সময় তাদের ছোটো ছেলেমেয়েদের ঝামেলার কারণে ঘরে রেখে যায়। আমাদের এসব অভ্যাস ত্যাগ করতে হবে। ছোটো থেকেই সন্তানদের ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করতে হবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী পুনঃনির্মিত তালসরা আনন্দরাম বিহার উৎসর্গ ও ধর্মদূত জিনরতন স্থবিরের ‘মহাস্থবির’ বরণোৎসবের দুই দিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনপ্রতিনিধিদের কোনো জাত নেই। তারা ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অভিভাবক। তাই জনপ্রতিনিধিদের উচিত সকলের সহযোগিতায় এগিয়ে আসা।

এসময় তিনি অসাম্প্রদায়িকতার বিষয় উল্লেখ করে বলেন, অসম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে রোল মডেল। সকল ধর্মই শান্তির কথা বলে। তাই সকলের উচিত নিজ ধর্মে ফিরে আসা।

অনুষ্ঠানে উদ্বোধক প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাথের এবং প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত জিনানন্দ মহাথের।

তালসরা আনন্দরাম বিহারসংলগ্ন মাঠে দুই দিনব্যাপী বৌদ্ধ মহাসম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানে সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার ইশতিয়াক ইমন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান, পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক বাবুল। শীলরক্ষিত মহাস্থবির, বোধিরতন মহাথেরো, জ্ঞানরক্ষিত মহাথেরোসহ দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষুরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির...

আরও পড়ুন

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...