মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

গত পাঁচ বছরে টেকনাফ-উখিয়াসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে ছড়িয়েছে অর্ধলক্ষাধিক রোহিঙ্গা 

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো প্রধান

ক্যাম্প ছেড়ে অর্ধলক্ষাধিক রোহিঙ্গা স্থায়ী ভাবে মিশে গেছে উখিয়া টেকনাফ, রামু,চকরিয়া কক্সবাজার সদর ও পৌর শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে। 

প্রাপ্ত তথ্যানুযায়ী কয়েক হাজার রোহিঙ্গা টেকনাফ ও উখিয়া উপজেলার ১০ ইউনিয়নেও অবস্থান করছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) দেওয়া হিসাব মতে, ক্যাম্পবহির্ভূত রোহিঙ্গারা সীমিত ছিল কেবলই টেকনাফের শামলাপুর, নয়াপাড়া, লেদা ও জাদিমুড়া এলাকায়। কিন্তু বর্তমান হিসাবে দেখা যায়, রোহিঙ্গারা টেকনাফ ও উখিয়ার ১১ ইউনিয়নের ১০টিতেই ছড়িয়ে পড়েছে।

গত ৯ জানুয়ারি ইন্টার-সার্ভিস কো-অর্ডিনেশন গ্রুপ (আইসিএসজি) প্রকাশিত প্রতিবেদনের সর্বশেষ জরিপ মতে, হোস্ট কমিউনিটি তথা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলেমিশে বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা ৪৬ হাজার ৮২৭।

পৃথক একটি ডাটাসেটে মিলেছে ছড়িয়ে পড়া এ রোহিঙ্গারা কোন কোন এলাকায় বর্তমানে অবস্থান করছে। রোহিঙ্গারা হোস্ট কমিউনিটিতে অবস্থান করছে।তারা কিনে নিয়েছে জমি নির্মাণ করছে বসতবাড়ি। বেশীর ভাগ রোহিঙ্গা বন ভূমিতে বসতি গড়ে তুলেছে।

.সংখ্যার বিচারে টেকনাফ উপজেলার পরিস্থিতি বেশি উদ্বেগজনক।

হ্নিলা ইউনিয়নে রোহিঙ্গাদের ৫ ২৮ পরিবার (সদস্য ), সাবরাংয়ে ৪৯৭ পরিবার (সদস্য ১৯৩৬), টেকনাফ পৌরসভায় ৪২২ পরিবার (সদস্য ২৮৪৯), হোয়াইকংয়ে ৮১৬ পরিবার (সদস্য ৫৪১৪), টেকনাফ ইউনিয়নে ৩৭০ পরিবার (সদস্য ২১৯০) ও বাহারছড়ায় ১ ১৫ পরিবার (সদস্য ৮৬৫) স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলিতভাবে বসবাস করছে। উপজেলার একটিমাত্র ইউনিয়নে রোহিঙ্গাদের আনুষ্ঠানিক উপস্থিতি নেই, তা হচ্ছে সেন্ট মার্টিন।

উখিয়া উপজেলার হিসাবে দেখা যায়, পাঁচ ইউনিয়নের সবক’টিতেই রোহিঙ্গাদের উপস্থিতি রয়েছে।

হলদিয়া পালংয়ে রোহিঙ্গাদের ৬৩৬ পরিবার (সদস্য ৪৩৫৮), জালিয়া পালংয়ে ৯২৬ পরিবার (সদস্য ১৯৮২ ), পালং খালিতে ৬১৫ পরিবার (সদস্য ৩ ৫১৩), রাজা পালংয়ে ৭৬১ পরিবার (সদস্য ৩৬৯৭ ) ও রত্না পালংয়ে ১২৭ পরিবার (সদস্য ১১৩৬) বাংলাদেশি পরিবারগুলোর সঙ্গেই অবস্থান করছে।

ক্যাম্পে লাখ লাখ , বাইরেও হাজার হাজার- রোহিঙ্গা, স্থানীয় বাসিন্দারা তাদের কীভাবে দেখছে? এ প্রশ্নের উত্তরে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল চৌধুরী বলেন, স্থানীয় বাসিন্দাদের অনেকেই যে তাদের সর্বান্তকরণে মেনে নেয়নি তা যথার্থভাবেই ধরা পড়েছে বিভিন্ন সংস্থার সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে।

জরিপে অংশ নেওয়া বাংলাদেশিদের একজনও বলেনি তারা রোহিঙ্গাদের খুব বেশি পছন্দ করে। উখিয়ার ৮৭শতাংশ বাসিন্দা বলেছে, রোহিঙ্গাদের কারণে তারা খুবই অসুখী। টেকনাফে এ হার ৮৯ শতাংশ।

রোহিঙ্গাদের পেয়ে সুখী- এ উত্তর দিয়েছে উখিয়ার ১২ ও টেকনাফের ১৬ শতাংশ উত্তরদাতা। সুখী বা অসুখী কোনোটাই নয়- এমন উত্তরদাতা এসেছে উখিয়ায় ৩৮ এবং টেকনাফে ৪০ শতাংশ।

গত বছর ভয়াল ডিপথেরিয়া যখন ছড়িয়ে পড়ে রোহিঙ্গা শিবিরে, তখন বাদ যায়নি আশপাশের বাংলাদেশিরাও।

গত ৩১ জানুয়ারি বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রকাশিত বুলেটিন মতে, স্থানীয় বাংলাদেশিদের মধ্যে ২০২ ডিপথেরিয়া কেইস-পেশেন্ট পাওয়া যায়। তাদের মধ্যে ৩০ জনের মধ্যে নিশ্চিতভাবে পিসিআর পাওয়া যায়। ৬৩ জনের ক্ষেত্রে বলা হয় মোটামুটিভাবে নিশ্চিত যে তাদের ডিপথেরিয়া হয়েছে। ১০৯ জনকে সন্দেহের তালিকায় রাখা হয়। ডিপথেরিয়ায় বেশ কিছু রোহিঙ্গার মৃত্যু ঘটলেও স্থানীয় কোনো রোগীর এতে প্রাণহানি হয়নি বলে জানানো হয় বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিবেদনটিতে। কক্সবাজার সদর, রামু, কক্সবাজার পৌরসভা, চকরিয়াসহ অন্যান্য এলাকায় এ ধরনের জরিপ চালানো হয়নি।তবে ধারনা করা হচ্ছে গত পাঁচ বছরে এ সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এসব রোহিঙ্গা ক্যাম্পের যাবতীয় সুযোগ সুবিধা ও ভোগ করছে।ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের মধ্যে ভাড়া বাসায় রয়েছে ৬০ শতাংশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের...

আরও পড়ুন

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...