মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

হাটহাজারীতে বাল্যবিবাহ বন্ধ করলো প্রশাসন

গিয়াস উদ্দিন

বিয়ের কনে প্রাপ্ত বয়স্ক না হওয়াই ১০ম শ্রেনির এক শিক্ষার্থীর বিবাহ বন্ধ করে দিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের  ১০ম শ্রেণির শিক্ষার্থীদের একটি আবেদন উপজেলা নির্বাহী অফিসারের নিকট আসে। আবেদনে বিস্তারিত তথ্যের পাশাপাশি ২০২৪ সালে তাহসিনের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আকুতির কথাও  জানায় তার সহপাঠীরা। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীদুল আলম তাৎক্ষণিক মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যের মাধ্যমে তাহসিনের মাতা শামসুন্নাহারকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।

এসময় তাহসিনের মাতা জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেন ও ভবিষ্যতে কন্যাকে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত  বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না বলে মুচলেকা প্রদান করেন।

মরিয়ম তাহসিন আক্তার (১৭) গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন শিক্ষার্থী। সে মেখল ০৫ নং ওয়ার্ডের মোঃ এমরান মিয়ার মেয়ে বাসিন্দা।

বাল্য বিবাহ নিয়ে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীদুল আলম বলেন,  বাল্য বিবাহ দিয়ে মেয়েদের জীবন আটকিয়ে দেওয়া একটা অপরাধ। সব মেয়েরই নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সমাজে বাল্য বিবাহ বন্ধ করে মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে দিলেই তারা জীবনে এগিয়ে যেতে পারবে, আর কারও উপর নির্ভরশীল হবে না।

বাল্য বিবাহের মত সামাজিক প্রথার বিপক্ষে দাঁড়িয়ে, মেয়েকে লেখাপড়া শিখিয়ে, জীবনে এগিয়ে যেতে সবাইলে সচেতন হওয়া দরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের...

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...