রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে ১৫টি আশ্রায়ন প্রকল্পের চতুর্থ ধাপের চলমান ঘরের কাজ পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে ৪টি নবনির্মিত প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর সমূহ পরিদর্শন করেন।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক উপকার ভোগীদের সাথে কথা বলেন ।
শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়হীনদের জন্য এই ঘর গুলো নির্মাণ করা হয়েছে ।
এসময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্থ) এস এম ফেরদৌস ইসলাম, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, ৩ নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা। এরপর রাজস্থলী উপজেলায় উদ্দেশ্য পথে ২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের ৫ টি ও ঘিলাছড়ি ইউনিয়নে পরিষদের ৬ টি ঘরের কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমাসহ সরকারি কর্মকর্তা গণ ও স্থানীয়জনসাধারণ সহ সাংবাদিক রা উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে নির্মাণ কাজের কার্যক্রম কাঠামো দেখে সরকারী উর্ধ্বতন কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।
এদিকে বরাদ্দকৃত অর্থ প্রতিটি ঘরের জন্য ২লক্ষ ৮৪ হাজার ৫শত টাকা দেওয়া হয়েছে বলে জানা যায় । ভবিষ্যৎ তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গরীব দুঃখীদের পরিবারকে সনাক্ত করে আশ্রয়ন ঘর প্রদানে অব্যহত থাকবে বলে কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছেন। বাংলাদেশের গৃহহীনহারা কেউ পরিবার থাকবেনা।
