মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

সেন্টমার্টিনে পানির পাত্রে পড়ে  শিশুর মৃত্যু 

কক্সবাজার ব্যুরো

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বাড়ির সামনে টিউবওয়েলে রাখা পানি ভর্তি পাত্রে পড়ে মারিয়া খাতুন  নামে দুই বছর বয়সী  এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিনের পূর্বপাড়ার সলিম উল্লাহ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মারিয়া কিশোরগঞ্জের দরবারপুরে বাসিন্দা বুলবুল আহমেদের মেয়ে। তার বাবা দ্বীপে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টিউবওয়েলের পানি জমা রাখতে একটি বড় পাত্র রাখা ছিল। পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি পাত্রে পড়ে যায়। কিছুক্ষণ পরে হঠাৎ করে নজরে পড়লে শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তার বাবা বুলবুল।

এসময় কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে.  রাগিব তানজুম শিশুটিকে নিজের মোটরসাইকেলের করে সেন্টমার্টিন হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সেন্টমার্টিন ২০ শষ্যা হাসপাতালের চিকিৎসক নাঈমুর রহমান বলেন, হাসপাতালে আনার আগে শিশুটি মারা গেছে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্য জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার  পর শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর মরদেহ উখিয়া উপজেলার বালুখালীস্থ তার নানাবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে শিশুর দাফন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...