মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

সেন্টমার্টিন দ্বীপের অপরিকল্পিত অবকাঠামো ও পর্যটন অব্যবস্হাপনা উদ্বেগজনক

ব্যুরো প্রধান, কক্সবাজার :

সেন্টমার্টিন দ্বীপের অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে অব্যবস্হাপনা সত্যিই উদ্বেগ জনক। এ অবস্থা চলতে থাকলে আগামী পাঁচ বছর পর সেন্টমার্টিন দ্বীপের অবস্থা কি পর্যায়ে যাবে তা চিন্তারও বাইরে। কোন পর্যটক এখানে আসবে কিনা সন্দেহ। বর্তমানে দ্বীপের সর্বত্রই যেন হ য ব রল অবস্থা, অপরিকল্পিত স্থাপনা। এরকম অব্যবস্হাপনা চলতে থাকলে সেন্টমার্টিন দ্বীপ দ্বারপ্রান্তে চলে যাবে। সেন্টমার্টিন দ্বীপকে একটি পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব পর্যটন স্পট গড়ে তুলতে হবে। এ জন্য সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করার জন্য সংসদীয় কমিটি সরকারকে জানাবে।

ব্রিফিংয়ে র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী বলেন, ২৫ বছর আগে সেন্টমার্টিন দ্বীপের অবস্থা এ রকম ছিল না। তখন অনেক গোছানো ছিল। তিনি জানান আগামী দিনের সেন্টমার্টিন দ্বীপ গড়ে তুলতে হবে প্রকৃতির সমন্বয়ে পরিবেশ বান্ধব পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে প্রথমবারের মতো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্হায়ী কমিটির বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী।

এসময় সংসদীয় কমিটি সেন্টমার্টিন দ্বীপে সরেজমিনে পরিদর্শন করেন। সেন্টমার্টিন দ্বীপের তথ্য সেবা কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী।

সভায় স্হায়ী কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, ইন্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, বেগম কানিজ ফাতিমা আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিজুর রহমান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুর রহমান,সাবেক দুই এমপি আব্দুর রহমান বদি, মোস্তাক আহমেদ চৌধুরী কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।

পরে সভাপতি কমিটির সভা মুলতবি ঘোষণা করেন। রবিবার দুপুরে কক্সবাজারে এই মুলতবি সভা অনুষ্ঠিত হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা, ৯ দিন পর লাশ হয়ে ফিরলেন ইমতিয়াজ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায়...

সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি চালানের কনটেইনার ‘পণ্যশূন্য’

কনটেইনারে কোনো পণ্য নেই, অথচ কাগজপত্র ও কাস্টমসের অনলাইন...

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

আরও পড়ুন

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...