চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বারইয়ারহাট পৌরসভার কাঠ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটেছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. খোরশেদ আলম জানান, আজ সকাল ১০টার দিকে বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর শুনে ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত বলতে পারবো।
চিনকীআস্তানা রেল ষ্টেশনের ষ্টেশন মাষ্টার মো. সিরাজুল ইসলাম জানান, স্থানীয় লোকজন শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার খবর দেয়। এরপর আমি জিআরপি পুলিশকে বিষয়টি অবহিত করেছি। তারা ঘটনাস্থলে যাচ্ছে।
