মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে দেড় কোটি টাকার অবৈধ খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কর্ণফুলীর বড়উঠান এলাকায় ২৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী সহকারী কমিশনার ভূমি পিযূষ কুমার চৌধুরী।

জানা গেছে, সরকারি ওই খাস জমিতে দীর্ঘ ২০ বছর ধরে মো. জামাল উদ্দিন ও মো. নাসির উদ্দিন অবৈধভাবে মুরগির ফার্ম করে দখলে ছিলেন। যা ম্যাজিস্ট্রেট উচ্ছেদ করে গুঁড়িয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন বড়উঠান ভূমি অফিসের তহসিলদার মো. তৌহিদুল আলম, ভূমি অফিসের স্টাফ দেবাশীষ রুদ্র, আনসার সদস্য ও থানা পুলিশের একটি টিম।

কর্ণফুলী সহকারী কমিশনার ভুমি পিযূষ কুমার বলেন, বড়উঠান ৮ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২৫ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এসব জমি দখলে নেয় স্থানীয় কিছু ব্যবসায়ী।

তারা সেখানে মুরগীর ফার্মের ব্যবসা পরিচালনা করছিলো। তবে কিছুদিন ধরে সেখানে মুরগী ছিল না কিন্তু জায়গাটি দখলে ছিল। বিষয়টি নজরে আসলে তাদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মৌখিক ভাবে বলা হয়েছিল।

কিন্তু তারা প্রতিষ্ঠান সরায়নি। পরে সেখানে অভিযান পরিচালনা করে সরকারি এসব খাসজমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমির বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৫৪ হাজার হেক্টর বন, জনবল মাত্র ১৪ আলীকদমে ১৫ মাসে ৬৫ মামলা

একদিকে ৫১ হাজার ৮১৭ হেক্টর সংরক্ষিত বনাঞ্চল। অন্যদিকে সীমান্তঘেঁষা...

কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা, ৯ দিন পর লাশ হয়ে ফিরলেন ইমতিয়াজ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায়...

সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি চালানের কনটেইনার ‘পণ্যশূন্য’

কনটেইনারে কোনো পণ্য নেই, অথচ কাগজপত্র ও কাস্টমসের অনলাইন...

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

আরও পড়ুন

৫৪ হাজার হেক্টর বন, জনবল মাত্র ১৪ আলীকদমে ১৫ মাসে ৬৫ মামলা

একদিকে ৫১ হাজার ৮১৭ হেক্টর সংরক্ষিত বনাঞ্চল। অন্যদিকে সীমান্তঘেঁষা দুর্গম পাহাড়, দুর্গম পথ আর সড়ক যোগাযোগহীন বিস্তীর্ণ এলাকা। এই বিশাল বন রক্ষার দায়িত্বে মাঠে...

কলেজে যাওয়ার পথে দুর্ঘটনা, ৯ দিন পর লাশ হয়ে ফিরলেন ইমতিয়াজ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইমতিয়াজ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম...

সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি চালানের কনটেইনার ‘পণ্যশূন্য’

কনটেইনারে কোনো পণ্য নেই, অথচ কাগজপত্র ও কাস্টমসের অনলাইন ব্যবস্থায় দেখানো হয়েছে ৫ কোটি ৪৩ লাখ টাকার রপ্তানি। এমন অভিযোগে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান...

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...