মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিভাগের সব পাহাড়ের তালিকা চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিভাগের (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, এবং খাগড়াছড়ি জেলা) সব পাহাড়ের তালিকা এবং সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে ২০১২ সালের মার্চে পাহাড় কাটা রোধে সরকারের সংস্থাগুলো কী কী ব্যবস্থা গ্রহণ করেছে সেই বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আইনবিদের (বেলা) দায়ের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মাহমুদুল হক ও মো. হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে একই বেঞ্চ চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই, হুলাইন, পাঁচরিয়া ও হাবিলাসদ্বীপ গ্রামে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করা কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০১৯ সালের রিট পিটিশনের মাধ্যমে দেওয়া আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদের পক্ষে এ দুটি মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান এবং তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এস হাসানুল মুন্না।

এস হাসানুল মুন্না জানান, চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলার পাহাড় কাটা বন্ধে ২০১১ সালে একটি মামলা হয়। ২০১২ সালের ১৯ মার্চ পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা ছিল। একই সঙ্গে আদালত উল্লিখিত এলাকায় পাহাড় কেটে কোনো আবাসন প্রকল্প বা ইটভাটা স্থাপন হয়ে থাকলে তা ভেঙে ফেলার নির্দেশ দেন।

সুষ্পষ্ট নির্দেশ থাকার পরও চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকায় পাহাড় কেটে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। চট্টগ্রামের পাহাড় কাটা বন্ধে আদালতের রায় বাস্তবায়ন চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। এ ছাড়া পটিয়ায় চারটি গ্রামকে পানি সংকটাপন্ন ঘোষণার সিদ্ধান্ত নিতে পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি চালানের কনটেইনার ‘পণ্যশূন্য’

কনটেইনারে কোনো পণ্য নেই, অথচ কাগজপত্র ও কাস্টমসের অনলাইন...

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

আরও পড়ুন

সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি চালানের কনটেইনার ‘পণ্যশূন্য’

কনটেইনারে কোনো পণ্য নেই, অথচ কাগজপত্র ও কাস্টমসের অনলাইন ব্যবস্থায় দেখানো হয়েছে ৫ কোটি ৪৩ লাখ টাকার রপ্তানি। এমন অভিযোগে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান...

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...