শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

৬ আসনে উপ-নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিটি কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম এরই মধ্যে পৌঁছে গেছে।

নির্বাচনী এলাকায় অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটের দিন নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে আগামীকাল মধ্যরাত পর্যন্ত।

ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ইসি আনিছুর রহমান গতকাল সাংবাদিকদের বলেন, ‘আগে অন্যান্য জায়গায় যে রকম প্রস্তুতি ছিল, তার সবই আছে। শুধু একটাই নেই, সিসি ক্যামেরা। বাকি সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা দরকার, সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্নভাবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।’

নির্বাচন কমিশনের তথ্যমতে, এ ছয়টি আসনের উপনির্বাচনে সংসদ সদস্যপদে লড়ছেন মোট ৪০ প্রার্থী। এর মধ্যে ১৭ জন স্বতন্ত্র এবং বাকি ২৩ জন ১০টি রাজনৈতিক দলের। এসব আসনে মোট ভোটার ২২ লাখ ৫০ হাজারের বেশি। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয়জন। এ আসনে ভোটকেন্দ্র ১২৮টি আর ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। ভোটকেন্দ্র ১১২টি। মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বী ১১ জন। মোট ভোটকেন্দ্র ১৪৩টি। আর ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয়জন। এ আসনে ভোটকেন্দ্র ১৮০টি। ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন। এখানে ভোটকেন্দ্র ১৭২টি, মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫। ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বী পাঁচজন। ভোটকেন্দ্র ১৩২টি, মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...