বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাপ্তাই হ্রদের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

রাঙ্গামাটি প্রতিনিধি

হাইকোর্টের নির্দেশে কাপ্তাই হ্রদের অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে শহরের আসামবস্তী এলাকা থেকে এ সব স্থাপনা উচ্ছেদ করেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন।

অভিযানে ব্রাহ্মণটিলা এলাকায় ৩টি কাচাঘর ও নির্মাণাধীন একটি ভবন ভেঙ্গে দেয়া হয়। পরে আসামবস্তী ব্রীজ এলাকা অভিযান পরিচালনা শুরু করে ৪টি দোকান ভাঙ্গার পর স্থানীয় ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নেয়ার অনুরোধ করলে আজ রাত পর্যন্ত সময় নির্ধারণ করে দেয় প্রশাসন। আগামীকাল সকাল ১০টায় আবারো উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় বিলবোর্ড স্থাপন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ। বিল বোর্ডে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের নির্দিশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হাইকোর্ট বিভাগের দায়রকৃত রিট পিটিশন নং-১১৮৮৫/২০২২ এর বিগত ১৭/১০/২০২২ খ্রিষ্টাব্দের নোটিশের প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলায় অবস্থিত কাপ্তাই হ্রদের সকল প্রকার অবৈধ ভবন/স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা হলো। এছাড়াও কাপ্তাই হ্রদের তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানের প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক।

এদিকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা। এসব স্থাপনা গড়ে তোলা হয়, শুস্ক মৌসুমে হ্রদের পানি কমে গেলে ভেসে উঠা জায়গায় ভরাট করে পিলার ও গাছের খুঁটি গেড়ে কাঁচা স্থাপনা নির্মাণ করে থাকে। এছাড়াও বৈধ-অবৈধ জায়গার নিজ নিজ বাড়িঘরের সামনে পেছনে ব্যাপক হারে দখল করা হচ্ছে হ্রদের জায়গা। এসব দখলদারদের ত্যাগ করা মল-মূত্রসহ নিক্ষেপ করা ময়লা-আবর্জনা ও বর্জ্যে দূষিত হচ্ছে কাপ্তাই হ্রদের পানি ও আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশ। ভরাট হয়ে যাচ্ছে হ্রদের তলদেশ। ফলে কাপ্তাই হ্রদ ও পানি দিন দিন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

আরও পড়ুন

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...