বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের পরিবেশ ও জলবায়ু রক্ষায় কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

১৫ বছর পূর্তি অনুষ্ঠানে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আজকে পরিবেশ হুমকির মুখে। পরিবেশকে রক্ষা করতে পারে মানুষের সচেতনতা ও  নাগরিক দায়িত্ববোধ।

আর এ নাগরিক দায়িত্ববোধকে নিজেদের দায়িত্ব মনে করে চট্টগ্রামের পরিবেশ রক্ষায় প্রত্যক্ষভাবে নানা সামাজিক কাজে নাগরিক সচেতনতা তৈরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ্যাড ভিশন বাংলাদেশ। এটাকে পরিবেশ রক্ষার আন্দোলনের প্রতিকৃতও বলা যায়।

চট্টগ্রামের পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ এর ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা আজ ৩০ জানুয়ারি সোমবার বিকাল চারটায় নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক ও নগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হেলাল আকবর চৌধুরী বাবর। সংগঠনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সারোয়ার পিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো আব্দুল আজিজ।

সাংবাদিক ও উপস্থাপক আমিনুল হক শাহীন ও বাচিক শিল্পী সোমা মুৎসুদ্দির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চসিক প্যানেল মেয়র আলহাজ্ব মো গিয়াসউদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আব্দুল মান্নান, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান চৌধুরী রানা, পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা সাবের, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক স ম জিয়াউর রহমান, কাট্টলী আর্থ সামাজিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক মৌসুমী চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো মাইনুল ইসলাম এবং কৃতজ্ঞতা জানান এ্যাড ভিশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা, পরিবেশ সংগঠক ও পরিবেশবিদ মাসুদ রানা।

সভায় বক্তারা আরও বলেন, ক্রমাগত যে হারে চট্টগ্রামের পরিবেশ বিপর্যয় ঘটছে তাতে মানুষ সচেতন না হলে সামনে বিরাট বিপর্যয় আসতে পারে। তাই সকলকে নাগরিক দায়িত্ববোধ মনে করে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে সংগঠনের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামের বিশিষ্ট ১৫ জন ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

আরও পড়ুন

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...